Main Menu

জনবল সংকটে বিশ্বনাথ প্রাণী সম্পদ অফিস

Manual4 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভোগছে সিলেটের বিশ্বনাথের প্রাণী সম্পদ অফিস। ফলে গুরুত্বপূর্ণ অনেক কাজ করতে হিমশিম খাচ্ছেন প্রাণী সম্পদ অফিসার। প্রায় একযুগ ধরে অফিস সহকারীসহ ৬টি পদ শুণ্য থাকায় উপজেলার প্রাণী সম্পদ অফিসে কাজে আসলে লোকজন অনেক সময় পশুর চিকিৎসা নিতে সম্ভব হয়নি। অফিসে আশা লোকজনকে পোহাতে চরম দূর্ভোগ। প্রাণী সম্পদ অফিসের জনবল সংকটের কারণে এমনটাই হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন। তারপরও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রাণী অফিসার ডাক্তার নূরুল ইসলাম।
প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, ১১টি পদে মধ্যে ৬টি পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। শূণ্য থাকা পদের মধ্যে রয়েছে ভেটেরিনারি সার্জন একজন, ডেসারি র্সাজন একজন, ইউএলএ একজন, ভিএফএ একজন, অফিস সহকারি একজন, এমএলএসএস একজন। জনবল সংকটের কারণে অফিসে দায়িত্বরত থাকা কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালে পশু নিয়ে অনেকেই চিকিৎসা না পেয়ে খালি হাতে ফিরে আসতে হয়। ফলে এলাকার লোকজনকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। অফিসে অনেক সময় লোকজনকে পাওয়া যায়নি বলে তারা অভিযোগ করেন। অফিসে থাকা দায়িত্বরত কর্মরতরা লোকবল সংকটের কারণে বলে জানান। অবিলম্বে পশু হাসপাতালে শূণ্য পদগুলো পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তারা অনুরোধ জানান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নূরুল ইসলাম লোকবল সংকটের সত্যতা স্বীকার করে বলেন, অফিসে লোকবল সংকট থাকায় অনেক সময় আমাদের হিমশিম খেতে হচ্ছে। জরুরী ভিত্তিত্বে শুন্য পদগুলো পুরণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি তিনি জোরদাবী জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code