সিলেট বেতারের কণ্ঠ শিল্পী রেহেনা অসুস্থ্
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সিলেটের বিয়ের গান, পল্লীগীতি ও সিলেট বেতারের নিয়মিত কণ্ঠ শিল্পী বাউল রেহেনা বেগম গুরুতর অসুস্থ্ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইগাঁও নিবাসী বাউল সম্রাট চন্দন মিয়ার সহধর্মিনী।
রেহেনা বেগম ও তার স্বামী চন্দন মিয়া বাংলাদেশ বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী। তাদের মেয়ে সুয়েবা বেগম মুন্নী ও সুজিয়া বেগম সিলেট বেতারের শিশু শিল্পী হিসেবে তালিকাভূক্ত রয়েছে।
অসুস্থ্ রেহেনা বেগম সার্জারী বিভাগের প্রাক্তন অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীনের অধীনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৬নং ওয়ার্ডের ৮নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শে রেহেনা বেগমের পেটে জটিল অপারেশনের জন্য প্রচুর টাকার প্রয়োজন।
এজন্যে শিল্পী দম্পতি দেশ-বিদেশের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ তাদের গুনগ্রাহী সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। সাহায্য পাঠাতে পারেন পূবালী ব্যাংক, গোবিন্দগঞ্জ (ছাতক, সুনামগঞ্জ) শাখার একাউন্ট নং ১১১৩৬। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন মোবাইল নং ০১৭২৭-২৩৬৯৮৫।
Related News
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’
নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিতRead More
সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্যRead More



Comments are Closed