Main Menu

কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া শহরে ভুট্টাবোঝাই ট্রাক উল্টে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যাযনি।

ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিয়ে হতাহতদের উদ্ধার করে। এ সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটারের বেশি এলাকায় যানজট তৈরি হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী জানান, ভুট্টাবোঝাই ট্রাকটি ঝিনাইদহ থেকে কুষ্টিয়া শহরের দিকে আসছিল। পথে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রিক্সাকে চাপা দেয়।

Share





Related News

Comments are Closed