Main Menu

গ্রামীণফোন গ্রাহকদের স্টার প্যাসিফিকে বিশেষ সুবিধা

বৈশাখী নিউজ ডেস্ক: গ্রামীণফোন স্টার গ্রাহকরা এখন থেকে সিলেটের হোটেল স্টার প্যাসিফিক এ বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। আগামী বছর নভেম্বর মাস পর্যন্ত এই ছাড় উপভোগ করা যাবে।
গ্রামীণফোন এবং হোটেল স্টার প্যাসিফিক কর্তৃপক্ষ সম্প্রতি হোটেল স্টার প্যাসিফিকে এ সংক্রান্ত একটি চুক্তিস্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী গ্রাহকরা রুম রেন্ট-এর ওপর ৫০% এবং খাবারের উপর ১০% ছাড় উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সার্কেল মার্কেটিং হেড আব্দুল্লাহ আল মাহমুদ এবং হোটেল স্টার প্যাসিফিকের মার্কেটিং এবং ফাইনান্স এর পরিচালক সালেহিন এফ নাহিয়ান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed