শাহজালাল থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৮৭০ গ্রাম ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার অানুমানিক বাজার মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
রবিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৫৩ মিনিটে দুবাই থেকে আগত এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইকে-৫৮৪ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে কেউ স্বর্ণের বার বহন করছে এমন সংবাদ কাস্টম হাউসের কমিশনারের কাছ থেকে পাওয়ার পর প্রিভেনটিভ দলের সদস্যরা গ্রিন চ্যানেলের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। পরে জহিরুল ইসলাম নামে এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল আসা মাত্র তাকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশি করে। পরে ওই যাত্রীর অন্তর্বাসের অভ্যন্তর থেকে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed