সিলেটে স্ত্রীর জিহ্বা কর্তনের ঘটনায় আরো ২জন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে যৌতুকের জন্য গৃহবধূ সুমা বেগমের উপর নির্যাতনের ঘটনায় রোববার আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, এখন পর্যন্ত মূল আসামী সুমা বেগমের স্বামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আটককৃতরা হচ্ছে- সুমা বেগমের স্বামী বেলালের মামাতো ভাই ফয়েজ মিয়া ও ভাগ্নে রেদওয়ান আহমদ। তাদেরকে দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া গ্রাম থেকে রোববার আটক করে জালালাবাদ থানা পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, নির্যাতনে সহযোগিতার অভিযোগে এ দুজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত মূল আসামী বেলাল আহমদকে আটক করা যায়নি।
এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত গৃহবধূ সুমা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার জ্ঞান ফিরেছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছে।
গত বৃহস্পতিবার সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামে সুমা বেগমের বাড়িতে উপস্থিত হয়ে সুমাকে বাড়ির বাইরে জ্বালানি কাঠ রাখার ঘরে নিয়ে গিয়ে নির্যাতন শুরু করেন স্বামী বেলাল আহমেদ ও তার সহযোগীরা। এ সময় তারা সুমা বেগমের জিহ্বা ও বাঁ পায়ের রগ কেটে দেয়। পরে সুমার মা বের হয়ে আসলে মোটর সাইকেল রেখে পালিয়ে যায় বেলাল ও তার সহযোগীরা। পরে গুরুতর আহত অবস্থায় সুমা বেগমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৬ ডিসেম্বর শুক্রবার বেলাল আহমদ ও অন্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন সুমা বেগমের ভাই হাফিজুর রহমান। মামলায় মোট ৬ জনকে আসামী করা হয়েছে। এর আগে শনিবার সকালে বেলালের মা জয়বুন্নেছাকে আটক করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed