Main Menu

রাষ্ট্রপতির সাথে বিএনপির এক ঘন্টার সংলাপ

বৈশাখী নিউজ ডেস্ক : সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ‌্য দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়েছে। রোববার বিকালে বঙ্গভবনের দরবার হলে প্রায় এক ঘণ্টার এই বৈঠকে বিএনপির ১১ সদস‌্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীন বিএনপি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ‌্য ইসি গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে আসছে। তবে সংলাপে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে- সে বিষয়ে কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব‌্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সন্ধ‌্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনার বিষয়বস্তু তুলে ধরবেন।
এছাড়া বঙ্গভবনের প্রেস উইংয়ের পক্ষ থেকেও আলাদাভাবে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।

খালেদা ও মির্জা ফখরুল ছাড়াও সংলাপে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস‌্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Share





Related News

Comments are Closed