Main Menu

ঝিনাইদহে শেষ হল ৩দিনের ইজতেমা

Manual4 Ad Code

ঝিনাইদহ প্রতিনিধি: আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ঝিনাইদহে শেষ হয়েছে ৩দিন ব্যাপী জেলা ভিত্তিক ইজতেমা। ঝিনাইদহ জেলা তাবলীগ জামায়াত এ ইজতেমার আয়োজন করে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমা। মুনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা রবিউল হক।

Manual2 Ad Code

ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ধর্মপ্রান মুসল্লী আখেরী মুনাজাতে অংশ নেয়। আখেরী মুনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
এদিকে ইজতেমাকে ঘিরে নেওয়া হয়েছিল ব্যাপক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমা গত ১৫ ডিসেম্বর শুরু হয়ে শেষ শনিবার ১৭ ডিসেম্বর শেষ হয়।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code