Main Menu

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Manual3 Ad Code

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকায় ট্রাক্টরের ধাক্কায় খোরশেদ আলম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত খোরশেদ আলম টিকাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং সে পুরাতন গোরস্থান জামে মসজিদের মোয়াজ্জেম ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোরস্থান জামে মসজিদ থেকে খোরশেদ আলম রাস্তায় বের হয়। এসময় পেছন দিক থেকে একটি মাহিন্দ্র ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

Manual6 Ad Code

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code