মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমার রোহিঙ্গায় মুসলমাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার দক্ষিণ সুরমাস্থ বাস টার্মিনালে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহ জামাল, সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক ময়নুল ইষলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক আয়নাল, সামছুল ইসলাম মানিক, সদস্য মো. সেলিম আহমদ, বাদল আহমদ, হারিছ আহমদ, সোহেল আহমদ, লিটন আহমদ, সিলেট ঢাকা মিতালী মিনি বাস শ্রমিক উপ কমিটির সভাপতি ইলিয়াছ আলী, সহ সভাপতি আব্দুস সালাম, সম্পাদক মো. সাজ উদ্দিন, সহ সম্পাদক রমজান, সদস্য মো. রিয়াজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বার্মার মজলুম রোহিঙ্গা মুসলমানের কান্নায় পৃথিবীর আকাশ ভারি হয়ে ওঠছে। মুসলিম নারী-পুরুষ ও শিশুরা বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করছে। মায়ানমারের বর্বর সরকার তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। হত্যা করছে অসংখ্য নিষ্পাপ শিশু, যুবক, বৃদ্ধাদের। ধর্ষণ করে কলঙ্কিত করছে অসংখ্য মা-বোনদের। বিধবা করছে হাজারো নারীদের। সন্তানহারা করছে অসংখ্য মাকে। মজলুম রোহিঙ্গা মুসলমানদের আহাজারিতে পৃথিবীর আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠছে। কোথায় আজ বিশ্ব মুসলমানদের সহযোগিতা ও ভ্রাতৃত্বের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংস্থা ওআইসি। নীরব কেন আজ মানবাধিকার সংস্থা? নিশ্চুপ কেন জাতিসংঘ?। পৃথিবীতে দেড়শ কোটি মুসলমান থাকার পরও কেন দেশে-দেশে মুসলমানরা আজ নির্যাতিত? রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন এটা পরিষ্কার করে দিয়েছে যে গোটা বিশ্বের অমুসলিম শক্তি আজ মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা এখনও নিশ্চুপ! রোহিঙ্গা মুসলমানদের কিই বা দোষ ছিল, যার কারণে তাদের আজ নির্মম-জুলুম নির্যাতন ভোগ করতে হচ্ছে? কারণ একটাই ওরা যে মুসলমান।
নেজামে ইসলাম পার্টির মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে ১৪ ডিসেম্বর বুধবার বাদ জোহর নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মুফতী সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী। বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আছলাম রহমানী, সহ সভাপতি মাওলানা এম.এ নুর জালালী, বিশ^নাথ থানা সভাপতি মাওলানা সাইফুল হক, প্রিন্সিপাল মাওলানা জহরুল হক, হাফিজ আব্দুল মালিক, মাওলানা এম.এ হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা ইতিহাসের সকল বর্ববরতাকে হার মানিয়েছে। নিষ্পাপ শিশু হত্যা, মহিলাদের গণধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। বিশে^র নির্যাতিত মুসলমানের সাহায্যে আজ কেউ আসছে না। বক্তারা জাতিসংঘের মাধ্যমে অবিলম্বে গণহত্যা বন্ধ করার আহাবন জানিয়ে বলেন, মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধদের সহ সকল দোষীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। অন্যথায় নেজামে ইসলাম পার্টি তৌহিদী জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed