Main Menu

বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : মিয়ানমারে আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, গণধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে বিশ্বনাথের রামপাশায় বিক্ষোভ মিছিল ও সভা করেছেন ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত রামপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় রামপাশা বাজারে এই বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
রামপাশা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাহমুদুর রহমান মিলাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবায়ের খানের পরিচালনায় মিছিল পূর্ব প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাসান বিন ফাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ শাহেদ আহমদ, উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা নেছার আল মাহমুদ, জমিয়ত নেতা মাওলানা শাহ আলম আমিনী, মাদ্রাসা শিক্ষক মাওলানা আনিসুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র জমিয়ত নেতা মুখতার হুসাইন, ফয়জুল হক, জাকির চৌধুরী, সালেহ আহমদ সাঈদ, ইব্রাহিম আলী, হাফিজ শাহজাহান, হাফিজ ফয়সল আহমদ, বদরুল আলম, রাকিবুর রহমান, রাশেদ আহমদ প্রমুখ।
বক্তারা আং সাং সূচির নোবেল পুরস্কারকে সন্ত্রাসবাদের সার্টিফিকেট আখ্যায়িত করে তা প্রত্যাহারের আহবান জানা। মিয়ানমারের মুসলমানদের উপর গণহত্যা, গণধর্ষন, নির্যাতন বন্ধে জাতিসংঘ ওয়াইসিসহ মুসলিম প্রধান রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহবান জানান।

Share





Related News

Comments are Closed