ছাতকে এমপির সভা থেকে ফেরার পথে মৃত্যু
ছাতক প্রতিনিধি: ছাতকের গদারমহল ও কান্দিগাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে বাড়ি ফেরার পথে হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করলেন সাবেক ইউপি সদস্য ও উত্তর খুরমা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি কাছন মিয়া।
শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে ফুরকাননগর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। কাছন মিয়া উত্তর খুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
এদিকে আ.লীগ নেতা কাছন মিয়ার আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদ্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন প্রমূখ।
জানা গেছে, শনিবার উত্তর খুরমা ইউপির গদারমহল ও ছাতক সদর ইউপির কান্দিগাঁও গ্রামের বিদ্যুতায়নের শুভ সূচনা ঘোষনা করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed