ইজতেমার বাস খাদে পড়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জে ইজতেমার বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মুলজানে হওয়া এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন।
নিহতরা হলেন আবুল কালাম (৫৫) ও মুফতি সাইফুল্লাহ (৪০)। তাদের বাড়ি পটুয়াখালী জেলার মিঠাগ্রামে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ জানায়, ইসলাম পরিবহনের একটি বাস টঙ্গী জোড় ইজতেমা শেষে পটুয়াখালীর কুয়াকাটা যাচ্ছিল। পথিমধ্যে মুলজান আসার পর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এ দুর্ঘটনার পর মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো গুরুতর আহতরা হলেন গোলাম কিবরিয়া (৫০), রাসেল (২২), আবদুল হাদি (৮০), আবদুল ওয়াহাব (৬৫), মাহমুদুল হাসান (৩০), দেলোয়ার (৪০), শেখ শাহজাহান (৬৫) ও ফেরদৌস (২৪)।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed