ঠাকুরগাঁওয়ে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যার অর্ধেকই নারী, নারীরা অর্ধাঙ্গিনী। বর্তমান প্রেক্ষাপটে শিশুদের পাশাপাশি নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন। “রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো ” এই শ্লোগানকে সামনে রেখে ১০ ডিসেম্বর ২০১৬ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে শহরের প্রানকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানবববন্ধন হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোর্শেদ আলী, জেলা শিশু বিষয়ক পরিচালক জাবেদ আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালাসহ ঠাকুরগাঁওয়ের উল্লেখযোগ্য নারী নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মানববন্ধনে জেলার বিভিন্ন নিবন্ধিত মহিলা সংগঠনের নেতৃবৃন্দরা বর্তমান সমাজে নারীর প্রয়োজনীয়তা, অবদান তুলে ধরেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed