সিলেটে পিকআপসহ ভারতীয় সুপারী ও মদ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে পিকআপ সহ ভারতীয় শুকনো সুপারী ও মদ আটক করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসব আটক করে বিজিবি।
কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা সোমবার দুপুরে ১টি পিকআপ সহ ৩৫০ কেজি ভারতীয় শুকনা সুপারী আটক করে। আটককৃত পিকআপ এবং শুকনা সুপারীর সিজার মূল্য ১০ লাখ ২ হাজার ৫০০ টাকা।
এদিকে, জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নয়া গাঙ্গের পাড় এলাকা থেকে মঙ্গলবার ভোরে ২৮৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কালাসাদেক বিওপির সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে উভয় স্থানের চোরাকারবারীরা পালিয়ে যায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed