Main Menu

মায়ানমারে গনহত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা শ্রীরামপুর জামেয়া ইসলামীয়া বরায়া মাদ্রাসার উদ্যোগে (৬ ডিসেম্বর) মঙ্গলবার বাদ জোহর মাদ্রাসা সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সভায় বক্তারা বলেন, মুসলমান হত্যা বন্ধসহ মায়ানমারের রাজনৈতিক নেত্রী অং সাং সুচি ও সেনা প্রধানকে তাদের পদ থেকে বহিস্কার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়ার দাবী জানান। অন্যথায়, পৃথিবীর মানচিত্র থেকে মায়ানমারের চিহ্ন মুছে ফেলার হুশিয়ারী দেন।
বক্তারা আরো বলেন, মিয়ানমারের সরকার দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালিয়ে রাখাইন প্রদেশে নিরীহ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করছে সেনাবাহিনী। নির্মম এ আচরণের মাধ্যমে তারা বাধ্য করছে বাংলাদেশে জীবন নিয়ে পালিয়ে যেতে। নির্বিচারে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, নারীদের ধর্ষণ, এমনকি আগুনে পুড়িয়ে মারছে। জাতিসংঘের প্রতি এর সুষ্ঠু বিচারের আহবান জানান তারা।
মানব বন্ধন পূর্ব মিছিলে নেতৃত্ব দেন জামেয়া ইসলামীয়া বরায়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জিলাল আহমদ।
কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান আনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর অধ্যক্ষ বেলাল আহমদ, শিক্ষক আলমগীর আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা জাবেদ আহমদ, মাওলানা ওলিউর রহমান, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সানাউর রহমান, মাওলানা জাহাঙ্গীর আহমদ, মাওলানা ইয়াছিন আহমদ, মাওলানা মিফতাহ আহমদ, হাফিজ শামছুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলাম উদ্দিন, ইব্রাহিম আলী, আমির আহমদ, ফুরুক আহমদ, আমিন আহমদ, ফারুক মিয়া, খলিল মিয়া, ফরিদ আহমদ, নিজাম উদ্দিন, জুনেদ আহমদ, আব্দুর রহমান, জায়েদ আহমদ, আঙ্গুর মিয়া, জাহাঙ্গীর আহমদ, হামিদ আহমদ, আজিজুর রহমান রাব্বি, আল হেরা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হাফিজ মারুফ আহমদ, আলবাব আহমদ, হাবিবুর রহমান, মাসুক আহমদ, মামুন আহমদ, রাশেদ আহমদ, হাফিজ নাঈমুর রহমান, হাফিজ জুবের আহমদ প্রমুখ।r

আল-কোরআন শিক্ষা পরিষদের মানববন্ধন
al-quran-parishodআল-কোরআন শিক্ষা পরিষদ, সিলেটের উদ্যোগে মিয়ানমারে মুসলিম নিধনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে বাংলাদেশ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, ‘মিয়ানমারে যে মানবিক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে তার জন্য সেখানকার সরকারই দায়ী। জাতিসংঘের ঘোষিত মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশের সাথে বাংলাদেশ সরকারের ক‚টনৈতিক সম্পর্ক রাখার অবকাশ নেই। তাই অবিলম্বে বাংলাদেশ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে এবং তাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।’
বক্তারা আরো বলেন, মিয়ানমারের সরকার দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালিয়ে রাখাইন প্রদেশে নিরীহ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করছে সেনাবাহিনী। নির্মম এ আচরণের মাধ্যমে তারা বাধ্য করছে বাংলাদেশে জীবন নিয়ে পালিয়ে আসতে। নির্বিচারে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, শিশুদেরকে অমানবিকভাবে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছেÑ এমনকি আগুনে পুড়িয়ে হাজার হাজার রোহিঙ্গাদের পুড়িয়ে মারছে। জাতিসংঘের প্রতি এর সুষ্ঠু বিচারের আহবান জানান বক্তারা।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাদ আসর সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আল-কোরআন শিক্ষা পরিষদের সভাপতি ও শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক আলহাজ্ব মাওলানা মখলিছুর রহমান, মুহাদ্দিস ও মুফতী আব্দুশ শহীদ, মাওলানা আযমতুল্লাহ ক্বাসিমী, শিক্ষক নেতা আব্দুল মুকিত, হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, মুফতী সুলাইমান আহমদ হুযাইফা, মাওলানা হাসান মিয়া, মাওলানা নাজিম উদ্দিন ও সালমান আহমদ প্রমুখ।

শাহবাগে বিক্ষোভ মিছিল
shabag-pic-6-12-16সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগ এলাকাবাসী ও জামেয়া মাদানিয়া কাসেমুল উলুম এর যৌথ উদ্যোগে মিয়ানমারে রাখাইন অঙ্গরাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ, ঘরবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটতরাজের প্রতিবাদে মঙ্গলবার বাদ আছর শাহবাগ এলাকাবার প্রতিটি মসজিদ থেকে মুসল্লিগণ মিছিল সহকালে শাহবাগ স্ট্যান্ডে মিলিত হন। পরে সেখান থেকে এলাকাবাসী ও জামেয়া মাদানিয়া কাসেমুল উলুম এর যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ঘাটেরবাজারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
শাহবাগ জামেয়া মাদানিয়া কাসেমুল উলুমের নায়েবে মুহতামিম মুফতী মাসউদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও হাফিজ কাজী মনসুর আহমদের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা সাদ উদ্দিন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমদ মহাজরী, মেম্বার হুমায়ুন কবির চৌধুরী সুমন, নুরুল ইসলাম, আফজল আহমদ, সুহেল আহমদ, আব্দুল খালিক রুবেল, খায়রুল ইসলাম, রুহুল আমীন, কাজী জায়েদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের রোহিঙ্গায় মুসলিম গণহত্যা ইতিহাসের সকল বর্ববতাকে হার মানিয়েছে। নিষ্পাপ শিশু হত্যা, মহিলাদের গণধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগ করা হচ্ছে। অথচ বিশ^ বিবেক, জাতিসংঘ, ও.আই.সি সহ মানবাধিকার সংস্থাগুলো নিরব দর্শকের ভ‚মিকা পালন করছে। বক্তাগণ অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধ করার আহাবন জানান।

মেজরটিলায় মানববন্ধন

chhatro-jomiat-pic-6-12-16মিয়ানমারে রাখাইন অঙ্গরাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ, ঘরবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটতরাজের প্রতিবাদে ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় শহরতলীর মেজরটিলার ইসলামপুর বাজারে ছাত্র জমিয়ত জামিয়া দারুল কুরআন সিলেট শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র জমিয়ত জামিয়া শাখার সভাপতি মুফতী আব্দুল মুমিনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আলী নূরের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, জামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মাওলানা শায়খ মুহিবুর রহমান, মাওলানা হাবীবে রব্বানী চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী মুজাহিদুল ইসলাম কাসেমী, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা মতিউর রহমান, মুফতী নুরুল আমীন, মুফতী মতিউর রহমান, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা মাহবুবুল হক সালমান, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা জুনায়েদ আল হাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত জামিয়া শাখার সাধারণ সম্পাদক আল আমীন সাদিক, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, প্রচার সম্পাদক দেলওযার হুসাইন ইমরান, অর্থ সম্পাদক আবুল হাসান কানাইঘাটী প্রমুখ।
মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, মিয়ানমারের রোহিঙ্গায় মুসলিম গণহত্যা ইতিহাসের সকল বর্ববতাকে হার মানিয়েছে। নিষ্পাপ শিশু হত্যা, মহিলাদের গণধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগ করা হচ্ছে। অথচ বিশ^ বিবেক, জাতিসংঘ, ও.আই.সি সহ মানবাধিকার সংস্থাগুলো নিরব দর্শকের ভ‚মিকা পালন করছে। তিনি সরকারকে সীমান্ত খেলা দেয়ার আহবান জানিয়ে বলেন, অসহায় রোহিঙ্গা মুসলমানের থাকা ও খাওয়ার ব্যবস্থা এদেশের জনগণ করবে। তিনি অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধ করার আহাবন জানান।

Share





Related News

Comments are Closed