Main Menu

সিলেটে নকল নবিসদের কর্মবিরতি পালন অব্যাহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিসদের চাকুরী স্থায়ী করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে নকল নবিসদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট বিভাগ-এর উদ্যোগে নগরীর তালতলাস্থ জেলা সাব রেজিষ্ট্রারী অফিস প্রাঙ্গনে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
নকল নবিস সিলেট জেলার সহ সভাপতি জয় প্রকাশ দে’র সভাপতিত্বে ও বিভাগীয় কমিটির কার্যকরী সদস্য মোতাহার হোসেন সেবুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিটি বিভাগীয় র সাধারণ সম্পাদক এমআর বাবর মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বিন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রদীপ চন্দ্র দে, সিরাজুল ইসলাম, বেলাল আহমদ মুরাদ, আনহার আলী, মামুন মিয়া, অজয় দে, সৈয়দ দুলাল, রাজু তালুকদার, শাহ আজিজ, তরুণ শর্মা, সুজন রায়, ফয়ছল আহমদ, সুগ্রীব দে, মোশাররফ হোসেন, সঞ্জুলাল ধর, নারী নেত্রী সাথী রানী দাস, পূর্নিমা রানি দত্ত¡, রোকশানা খানম, পারভিন আক্তার, সাবিহা খানম, রাছনা বেগম প্রমূখ।

Share





Related News

Comments are Closed