ইন্ডিয়া ও কলিকাতা হারবালে ২ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কদমতলীতে মানহীন ও অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির দুটি ব্যবসা প্রতিষ্ঠানে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
এসময় ইন্ডিয়া এবং কলিকাতা হারবাল নামের প্রতিষ্ঠান দুটির কবিরাজ হায়দার আলী এবং আবুল কাশেমকে যথাক্রমে এক লাখ টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান এবং কবিরাজ বিশ্বজিত চক্রবর্তীকে ৯ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। এছাড়া অনুমোদনবিহীন কোম্পানীর ঔষুধ জব্দ করা হয়েছে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) মো. হায়াতুন নবী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের তথ্য জানিয়েছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed