বিয়ানীবাজারে আটক ছাত্রদল কর্মী শামুন কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে র্যাবের হাতে আটক হয়েছেন ছাত্রদল কর্মী শামুন। রোববার অস্ত্রসহ দু’টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলার বালিঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গত শুক্রবার র্যাব-৯ এর একটি দল শামুনকে আটক করে। এরপর শামুনকে সাথে নিয়ে র্যাব বাড়িতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বিপুল পরিমাণ বিকৃত ছবি, একটি নাইন এমজি রিভলবার, দু’টি কার্তুজ, তার ব্যবহৃত ল্যাপটপ ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করে।
এদিকে, র্যাব সদস্যরা শনিবার রাতে শামুনকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে। সে শেওলা ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের হেলালুর রহমান খানের পুত্র। রোববার র্যাব-৯ এর উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ পাঠান বাদী হয়ে শামুনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় তথ্য প্রযুক্তি আইনে (মামলা নং ০৩/০৪-১২-১৬) ও অবৈধ অস্ত্র আইনে (মামলা নং ০৪/০৪-১২-১৬) পৃথক দু’টি মামলা দায়ের করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, থানায় শামুনের বিরুদ্ধে র্যাব দু’টি মামলা করেছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed