সিলেট জেলা পরিষদে চেয়ারম্যান পদে চার প্রার্থী বৈধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তারা।
শনিবার সকালে মনোনয়নপত্র বাছাই-বাচাইয়ের পর তাদের এ বৈধতা দেয়া হয়। বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, অ্যাডভোকেট লুৎফুর রহমান (আওয়ামী লীগ সমর্থিত), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা, স্বতন্ত্রপ্রার্থী শিক্ষাবিদ ড. এনামুল হক সরদার ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ফখরুল ইসলাম সোহেল।
সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, যাচাই-বাছাইয়ে চার চেয়াম্যান প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।
তাদের মধ্যে কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে ১১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে। পরদিন ১২ ডিসেম্বর সকল বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৮ ডিসেম্বর হবে নির্বাচন।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও ১৫টি সাধারণ ওয়ার্ডের বিপরিতে সদস্য পদে ১১৯ জন এবং সংরক্ষিত ৫টি ওয়ার্ডের বিপরিতে নারী সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এসব প্রার্থীদের মনোনয়নপত্র শনি ও রোববার যাচাই-বাছাই করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed