জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে ১১১ প্রার্থীর মনোনয়ন
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: হাওরাঞ্চল ও প্রাকৃতিক সম্পদের রাজধানী খ্যাত সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থী, ভোটার ও কর্মী-সমর্থকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। টানা কয়েক মাস বিরামহীন প্রচার-প্রচারণার পর ১ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী অফিসারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা মুকুট, চঞ্চলা দাস ও আহবাব হোসেন চৌধুরী এই চার প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে জেলার ১৫টি ওয়ার্ডে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী ও সাধারণ সদস্য পদে সর্বমোট ১১১জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ১নং ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দেন ইয়াছমিন ও সেলিনা বেগম। ২নং ওয়ার্ডে ফৌজিআরা বেগম শাম্মী, রাজিয়া খাতুন, সৈয়দা আমিনা আখঞ্জি, মোছা. তাহমিনা বেগম, সামিনা চৌধুরী, সাদিয়া বখ্ত, ফেরদৌসি সিদ্দিকা, সানজিদা নাসরিন দিনা, মোছা. মদিনা আক্তার, রাবেয়া সিদ্দিকা; ৩নং ওয়ার্ডে বীণা জয়নাল, রাজরানী চক্রবর্তী, মোছা ফিরোজা বেগম, ফারহানা ইয়াসমিন সীমা এবং সংরক্ষিত ৪নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোছা. রওশন আরা বেগম ও সাবিনা সুলতানা। এছাড়া সংরক্ষিত ৫নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোছা. নুরুন্নাহার ও সেলিনা আক্তার।
এদিকে, ১নং ওয়ার্ডে সাধারণ সদস্যপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আতিকুর রহমান, আবুল হোসেন খা, জিল্লর রহমান, জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, আডভোকেট মো. মুস্তাফিজ আলী পীর।
২নং ওয়ার্ডে মো. আব্দুল কাইয়ূম মজনু, মো. আব্দুস সালাম, মোজাম্মেল হোসেন রুকন, মো. হারুনূর রশিদ, প্রভাকর তালুকদার পান্না।
৩নং ওয়ার্ডে শামীম আহমেদ মুরাদ, মো. জুবায়ের পাশা হিমু, সৈয়দ আমিনুল হক হেলাল।
৪নং ওয়ার্ডে মো. আশহাদুর রহমান, কল্যাণব্রত তালুকদার, সৈয়দ খালেদ আহমদ, মো. গুল আহমেদ, মো. আব্দুল মুকিত চৌধুরী, মো. মিছবাহ উদ্দিন।
৫নং ওয়ার্ডে মো. আলম নুর, মোহাম্মদ ফারুক রশীদ, সৈয়দ আহম্মদ, মো. মহিবুর রহমান, মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার, মো. মমিনুল ইসলাম, এ.এইচ.এম. হাসান বশির, মো. শামছুজ্জামান শাহ, মো. আবু ছাইদ, মো. হোসেন আলী, মো. সাজ্জাদুর রহমান, মো. আজিজুল হক।
৬নং ওয়ার্ডে সদস্যপদে মনোনয়নপত্র দাখিল করেছেন মাজহারুল ইসলাম, জুবের আহমদ অপু, মো. ইয়াকুব বখ্ত, সৈয়দ তারিক হাসান, মো. মনির উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. ওয়াহিদুর রহমান সুফিয়ান, জিয়াউর রহমান, আব্দুল মজিদ ও মো. ইকবাল মাহমুদ।
৭নং ওয়ার্ডে আব্দুল্লাহ, মো. আসাদুর রহমান, শাহাব উদ্দীন, রেজাউল আলম, জহিরুল ইসলাম, আব্দুল কাইয়ূম, জাহাঙ্গীর আলম।
৮নং ওয়ার্ডে মো. নাজমুল হক, সোহেল আহমদ ছইল মিয়া, সৈয়দ বদরুল আলম।
৯নং ওয়ার্ডে মো. নুরুল হক তালুকদার, পীযুষ শেখর দাস, বাদল চন্দ্র দাস, বেলাল আহমদ, আবু আব্দুল্লাহ চৌধুরী, মো. আবুল লেইছ চৌধুরী, রান্টু লাল দাস।
১০নং ওয়ার্ডে মো. ইমদাদুর রহমান তালুকদার, আব্দুল মতলিব চৌধুরী, মো. নুরুল আমীন, হারুন মিয়া, মো. সোহেল মিয়া, মো. আব্দুল জব্বার, শহীদুর রহমান শহীদ, মাহতাব উল হাসান, মো. ছালেক উদ্দিন, মো. এনায়েত খান।
১১নং ওয়ার্ডে সৈয়দ ছাবির মিয়া, শাহজাহান সিরাজী, আবুল হোসেন লালন।
১২নং ওয়ার্ডে মো. সিরাজুল হক, তোফায়েল আহমদ তালুকদার, মো. রেজা মিয়া তালুকদার, মোহাম্মদ আব্দুল আজাদ, ফয়সল আহমদ।
১৩নং ওয়ার্ডে নুরুল ইসলাম, আমিনুল ইসলাম সেলিম, মো. আব্দুল খালেক, মো. আক্রামুল হাসান মাছুম।
১৪নং ওয়ার্ডে মো. আসিক আলী, মো. এনামুল হক, মো. আজমল হোসেন, মোহাম্মদ আফছার উদ্দিন।
১৫নং ওয়ার্ডে মো. ছানাউর রহমান তালুকদার, মো. আব্দুস সহিদ মুহিত।
আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহনের দিনকে সামনে রেখে নির্বাচনে দৌড়ে জয়ী হতে প্রার্থীরা শীত উপেক্ষা করে গভীর রাতেও ভোটারদের দ্বারে দ্বারে নিজেদের পক্ষে ভোট ও সমর্থন আদায়ে কড়া নারছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed