Main Menu

সিলেট বিভাগীয় ইজতেমার প্রস্তুতি চলছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘ ২৫ বছর পর তাবলীগ জামাতের সিলেট বিভাগের ইজতেমা দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর, খিদিরপুর এলাকার হাওরের মাঠে অনুষ্ঠিত হবে।
আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর বৃহস্পতি, শুক্র ও শনিবার ইজতেমা অনুষ্ঠিত হবে। দূর দুরান্ত থেকে আগত মুসল্লীদের সুবিধার্থে ইতোমধ্যেই প্যান্ডেল, বাথরুম, অজুর ব্যবস্থা সহ চলছে ইজতেমার প্রস্তুতির কাজ।
প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে বাস-ট্রাক লেগুনা যোগে নিজ নিজ উদ্যোগে আগত হাজার হাজার স্বেচ্ছাসেবী সকাল-সন্ধ্যা কাজ করছেন।

Share





Related News

Comments are Closed