জেলা পরিষদে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। যাচাই বাছাইয়ে এদের মনোনয়নপত্র বৈধ হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মাঠ পর্যায় থেকে ইসিতে যে তথ্য এসেছে তাতে চেয়ারম্যান পদে ১৯০, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯৫ ও সাধারণ সদস্য পদে ৩ হাজার ৫৬১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যেসব জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে সেগুলো হলো- ঠাকুরগাঁও, জয়পুরহাট, নাটোর, সিরাজগঞ্জ, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, ভোলা, নেত্রকোনা, গাজিপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ।
প্রতিটি জেলায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। এ হিসেবে স্থানীয় সরকারের চার ধরনের প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এ নির্বাচনে ভোট দেবেন।
প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউপির চেয়ারম্যান ও সদস্য জেলার পরিষদের চেয়ারম্যান ও সদস্য জেলা পরিষদ নির্বাচনের ভোটার হবেন। তাদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন।
২০ নভেম্বর তফসিল ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। বাছাই ৩ ও ৪ ডিসেম্বর; প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর। ভোট হবে ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত।
তিন পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি ৬১ জেলায় প্রথমবারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে ভোট হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed