Main Menu

আরো সহজ হলো ভারতের ভিসা প্রক্রিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের ভিসা প্রক্রিয়ার কাজ আরো সহজে করার জন্য নতুন ভিসা পদ্ধতি অনুমোদন দিয়েছে ভারতের মোদি সরকার।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভারতের মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসা পদ্ধতি অনুমোদন দেওয়া হয়।

পিটিআই এর এক খবরে বলা হয়, অধিক সংখ্যক বিদেশি টানতে ও অর্থনীতিকে চাঙা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে দীর্ঘমেয়াদে একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ভিসা দেওয়া হবে। একীভূত করা হবে পর্যটন, ব্যবসা, চিকিৎসা ও কনফারেন্স ভিসাকে।

এ ছাড়া নতুন করে আরও আটটি দেশে ভারতীয় ই-টুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের ফলে পর্যটক, ব্যবসায়ী, চিকিৎসা নিতে যাওয়া বিদেশি, কনফারেন্সে অংশগ্রহণকারী বা চলচ্চিত্রের শুটিং করতে যাওয়া ব্যক্তিরা সহজেই ভিসার সুবিধা পাবেন।

Share





Related News

Comments are Closed