বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক ধর্মঘট
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্ম্মানধীন তৃতীয় ইউনিটের শ্রমিকরা তাদের বেতন ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবীতে কাজ বন্ধ রেখে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে অনিদিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করেছে । শ্রমিকরা জানিয়েছেন দাবী পুরন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
এদিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্ম্মান কাজ সম্পুর্ন ভাবে বন্ধ হয়ে গেছে।
আন্দোলনরত শ্রমিকেরা জানায়, তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটের নির্ম্মান কাজের জন্য, ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে ১৫শ শ্রমিক প্রতিদিনে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা হাজিরা চুক্তিতে ঝুঁকিপুর্ন কাজ করছে, অথচ একই কাজ করে চিনা শ্রমিকেরা, তাদের থেকে ২০ গুন বেশি বেতন পাচ্ছে। তাদের অভিযোগ তাপ বিদ্যুৎ কেন্দ্রটির ঠিকাদারী প্রতিষ্ঠান চিনা হারজিং মেশিনারী কোম্পানীর নিকট থেকে, শ্রমিকের জন্য বেশি বেতন নিয়ে, জনবল সরবরাহকারী দেশীও ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো কমদরে শ্রমিক নিয়োগ করেছে, কোন শ্রমিক তাদের এই অনৈতিক কাজে প্রতিবাদ করলে, তাদের চাকুরী চ্যুত করে। এই জন্য শ্রমিকেরা আন্দোলন করলেও, কেউ তাদের নাম প্রকাশ করতে চায় না। শ্রমিকেরা জানায় পত্রিকায় তাদের নাম প্রকাশ করা হলে, পত্রিকা পড়ে তাদেরকে বহিস্কার করা হয়।
এই বিষয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটের প্রকল্প পরিচালক চৌধুরী মোঃ নুরুজ্জানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি ঠিকাদারী চিনা কোম্পানী ও তাদের জনবল সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের, তবে তিনি বলেন, কর্মরত শ্রমিকেরা সকলে অস্থায়ী ও তৃতীয় পক্ষের অধিনে।
জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান, মেসাস জহির ট্রেডার্স এর ব্যবসায়াী সহযোগী লুৎফর রহমান বলেন, শ্রমিকদের চাকুরী দেয়ার সময়, তাদের সাথে চুক্তি করে নিয়োগ দেয়া হয়েছে, নিয়োগের চুক্তি অনুযায়ী তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে।
এদিকে শ্রমিকেরা অভিযোগ করে বলেন, জনবল সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো কথায় কথায় শ্রমিক ছাটাই করছে আর শ্রমিক নিয়োগের নামে শ্রমিকের নিকট থেকে জামানত বাবদ মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed