Main Menu

সিলেটের তামাবিলে ট্রাক উল্টে হেলপার নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল শুল্ক ষ্টেশন এলাকায় ট্রাক উল্টে হেল্পার নিহত হয়েছেন। নিহত আব্দুল বাছেদ (২৫) বরগুনার আমতলী উপজেলার ছারিদখালি গ্রামের আব্দুল মান্নানের পুত্র। সে বর্তমানে পরিবার পরিজন নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলানন্দ লালপুর রোডের জয় ভবনে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে তামাবিল শুল্ক স্টেশন এলাকা থেকে একটি সিলেটগামী পাথর বোঝাই ট্রাক (যশোর ট-১১-০৪৫০) সোনাটিলা নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে উল্টে যায়। এতে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটির সামনের অংশ দুমরে মুছড়ে গিয়ে ওই ট্রাকের হেল্পার ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এস আই হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed