সিলেটে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুজিবুল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতি সিলেট শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধন শেষে দুপুর সাড়ে ১২টায় মেডিকেল কলেজের সম্মুখে প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক ডা. মুজিবুল হকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। যাতে আর কোন চিকিৎসক এ ধরণের সন্ত্রাসী হামলার শিকার না হন। মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসক যদি নিরাপদে চলাফেরা করতে নাপারে-তবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। তাই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
শিশু চিকিৎসক সমিতি সিলেট জেলা সভাপতি অধ্যাপক এম এ মালেকের সভাপতিত্বে ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রভাত রঞ্জন দে’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক এন কে সিনহা, বিএম এ সিলেটের সভাপতি অধ্যাপক রুকন উদ্দিন আহমদ, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মনোজ্জির আলী, সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার ভৌমিক, অধ্যাপক মতিউর রহমান, অধ্যাপক নাজমুল ইসলাম, ডা. জিয়াউর রহমান, ডা. এম এ হাই মিয়া, ডা. যুগেন্দ্র কুমার সিনহা, ডা. মনির হোসেন, ডা. শামসুর রহমান, ডা. কে এম জাকি, ডা. মামবুবুল আলম, ডা. শাহাব উদ্দিন, ডা. আখলাক আহমদ, ডা. সুলতানা কামাল, ডা. এস কে রয়েল, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষক ডা. তৌহিদুল ইসলাম এবং মেডিকেল শিক্ষার্থী রাহুল দেব প্রমুখ।
সিলেটের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা: আখলাক আহমদ জানান, গত ২০ নভেম্বর রাত সাড়ে ১০টায় ওসমানী হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে নবাব রোড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন অধ্যাপক ডা: মুজিবুল হক। ৫/৬টি মোটর সাইকেল আসা সন্ত্রাসীরা তাকে পেছন দিক থেকে আক্রমণ করে এবং তাকে ছুরিকাঘাত করে। সাথে সাথে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে তার দুটি অপারেশন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার এক নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানান তিনি।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed