Main Menu

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর উপজেলার জাঙ্গাইল এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জা্ঙ্গাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যবুক নিহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তার পরণে কালো টাওজার, গায়ে চেক হাফ শার্ট, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি হবে।

এব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ এই মুহুর্তে ওসমানী মেডিকেলের লাশ ঘরে রাখা হয়েছে। আশেপাশের প্রত্যেকটি থানায় খবর দেয়া হয়েছে। মৃত যুবকের পরিচয় জানা গেলে অথবা অভিভাবকের কোন সন্ধান পাওয়া গেলে জালালাবাদ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

Share





Related News

Comments are Closed