পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে শিক্ষিকাকে অব্যাহতি
নবীগঞ্জ থেকে ছনি চৌধুরী: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জন্তুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্মৃতি রাণী দাশকে পিএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে ৫দিনের জন্য অব্যাহতি প্রদান করা হয়েছে।
সোমবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন মৌখিকভাবে এ অব্যাহতির আদেশ দেন।
জানা যায়, আজ নবীগঞ্জ শহরের হীরা মিয়া গার্লস হাইস্কুলে পিএসসি পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষিকা স্মৃতি রাণী দাশ অনুপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র লুকিয়ে ফেলেন। তারপর ওই শিক্ষিকা ওই প্রশ্নপত্রে উত্তর লিখে জনৈক শিক্ষার্থীকে প্রদান করেন। বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসে। পরীক্ষাকালীন সময়ে অনুপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র খুঁজেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার সেলিনা পারভীন। খোঁজাখুজির এক পর্যায়ে স্মৃতি রাণী দাশের ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে অনুপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নপত্র পাওয়া যায়। এসময় তাৎক্ষনিকভাবে ট্যাগ অফিসার সেলিনা পারভীন ওই শিক্ষিকাকে পরীক্ষা কেন্দ্র থেকে ৫ দিনের জন্য অব্যাহতি প্রদান করেন। এঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃস্টি হয়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed