কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামে মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে ফয়জুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত ২টায়। রোববার দুপুর ২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের লোকজন জানান, কয়েলের আগুন থেকে ফয়জুর রহমানের বিছানা ও মশারিতে আগুন লাগে। এক পর্যায়ে আগুন তার শরীরে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ঘরের লোকজন গিয়ে আগুন নেভানোর আগেই মারাত্মক দগ্ধ হন তিনি। এই অবস্থায় প্রথমে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টায় তার মৃত্যু হয়। নিহত ফয়জুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। পেশায় তিনি একজন দিনমজুর। ঘটনার সময় ঘরে তিনি একা ছিলেন বলে পরিবারের লোকজন জানান।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম আগুনে দগ্ধ হয়ে ফয়জুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed