প্রশাসনের নিষেধাজ্ঞায় সিলেট বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রশাসনের নিষেধাজ্ঞা ও বাধার কারনে সিলেট জেলা ও মহানগর বিএনপির পুর্ব ঘোষিত রেজিষ্টারী মাঠের আজকের (সোমবার) বিক্ষোভ মিছিল সমাবেশ স্থগিত করা হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল সমাবেশ আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য- বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আজ সোমবার নগরীর রেজিষ্টারী মাঠে বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসুচী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে প্রশাসন কর্তৃক শান্তিপুর্ন বিক্ষোভ মিছিলে নিষেধাজ্ঞা ও বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ। একই সাথে আগামী বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিল সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানান তারা।
সোমবার এক যৌথ বিবৃতিতে- সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপুর্ন বিক্ষোভ মিছিল সমাবেশে প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা ও বাধা প্রদানের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় রেজিষ্টারী মাঠে সিলেট বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানাচ্ছি।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed