শাবি ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।
আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় এ ইউনিটের এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর মোট ১৬৫৫ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.sust.edu/admission বা যে কোন মোবাইল অপারেটর থেকে SUST< space >SEATPLAN< space > Admission-Roll লিখে 16242 এ খুদে বার্তা পাঠিয়ে জানা যাবে। ভর্তি পরীক্ষার জন্য দুই কপি এডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ছবি সংযুক্ত করে নিয়ে আসতে হবে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য 01555555001-4 হটলাইনে এবং admission@sust.edu ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed