চেয়ারম্যান পদে বহাল আশরাফ আলী
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আশরাফ ্অলীকে স্বপদে বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি বরখাস্ত আদেশ কেন বে-আইনী হবে না এ মর্মে কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারী করা হয়েছে।
গত ১৫ নভেম্বর হাইকোর্টের বিচারপতি সালমা মাসউদ চৌধুরী ও বিচারপতি কাজী মো.এজারুল হক সমন্বয়ে ডিভিশন বেঞ্চ প্রদত্ত আদেশে তাকে তিনমাসের জন্য স্বপদে বহাল করা হয়। পাশাপাশি তার বরখাস্ত করণ কেন বেআইনী হবে না এ মর্মে কারন দর্শাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী, সিলেটের জেলা প্রশাসক, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি ডাইরেক্টর এর বিরুদ্ধে রুল জারী করা হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
উলেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে গত ১ নভেম্বর তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed