ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে সরকারি ভূমির গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনার সময় কয়েক রাউন্ড বন্দুকের গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউপির পালপুর গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ভূমির গাছ কাটাকে কেন্দ্র করে পালপুর গ্রামের নূর মিয়া ও আকিক মিয়া মেম্বারের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েক রাউন্ড বন্দুকের গুলি বিনিময় হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সংঘর্ষে নূর মিয়া পক্ষে আহতরা হলেন, লন্ডন প্রবাসি ফখর উদ্দিন (৩৫), তাহিদ মিয়া (৩০), আব্দুল জব্বার মশাহিদ (৩২), শাহ আলম (২৮), শরীফ খান (৩৫), নূরুল আমিন (৩০), ইসলাম উদ্দিন (৩৫), ফয়জুল (৩২), জাহেদ (২৭) প্রমূখ। এদের মধ্যে শাহ আলম, শরীফ খান, নূরুল আমিন গুলিবিদ্ধ হয়েছেন বলে টিএম আহসান মাহবুব জানিয়েছেন।
এদিকে সাবেক মেম্বার আকিক মিয়ার পক্ষের আহতরা হলেন- আব্দুর রকিব-শাহ জাহান (৩২), ফয়ছল আহমদ (৩০), সেবুল মিয়া (২৫), এমাদ উদ্দিন (২৬), আব্দুল্লাহ (৩৫), খসরু মিয়া (৪০), তোরন মিয়া (৪২)।
আকিক মিয়া জানান, টিএম আহসান মাহবুব, টিএম ফখর উদ্দিন, টিএম শাহ আলম ও মোশাহিদের নেতৃত্বে পালপুর গ্রামবাসীর উপর ১৫/২০ রাউন্ড গুলি বর্ষন করা হয়েছে। এতে তাদের কয়েকজন লোক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের কৈতক হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জাউয়া ত%A
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed