তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের আজগর আলী ও আলী মর্তূজার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল।
এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। উভয় পক্ষের গুরুত্বর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী হাসপাতালে এবং ১৫ জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উভয় পক্ষের গুরুতর আহতদের মধ্যে আলী নেওয়াজ (৩২), সাহাজ উদ্দিন(৪৫), জনি(১৬), মিরাজ উদ্দিন (৩০), কফিল উদ্দিন (৪৫), আলিম উদ্দিন (৪০), জয়নাল (৪৫), গিয়াস উদ্দিন (৬০), ফখর উদ্দিন (৫৫), এনায়েত (২৫), আলী আমজদ (৩৫), আলী মর্তূজা (৪০), কবির (৩৫), সিরাজুল (২৫), সাজিবুল (৩০), সালিম উদ্দিন (৫০), আশরাফুল (২৬), জিয়াউল (৩০), আলিম উদ্দিন (৫০), সেলিম উদ্দিন (৫০) এর অবস্থা সংকটাপন্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়ানগর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
Related News
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More



Comments are Closed