সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আজির উদ্দিন ওই গ্রামের সোনা উল্লাহর ছেলে। আদালতের এপিপি হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১০ সালের ৩০ মার্চ যৌতুকের দাবিতে অন্ত:সত্বা স্ত্রী রেশমাকে গলাটিপে হত্যা করেন স্বামী আজির উদ্দিন।
এ ঘটনার পরদিন নিহতের ভাই শাহীন আহমদ বাদী গোলাপগঞ্জ থানায় আজির উদ্দিনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন।
মামলাটি অত্র আদালতে দায়রা ৭১৯/১০ মূলে বিচার শুরু হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় প্রদান করা হয়।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed