ইলিয়াস আলী গুমের ৫৫ মাস : বিশ্বনাথে বিএনপির দোয়া মাহফিল
বিশ্বনাথ প্রতিনিধি: ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা হাফিজ আরব খান, আবদুল কুদ্দুছ, আবদুর নূর, সেবুল আহমদ, আকবর আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, যুবদল নেতা আসক আলী, ছালেহ আহমদ, রানা মিয়া, আবু সুফিয়ান, মঈনুল, আইনউদ্দিন, মাসুদ আহমদ সুমন, সেবুল আহমদ, কবির আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শেখ ফরিদ, লিটন সিকদার, আবদুল বাছির, রুহেল আহমদ কালু, নজরুল ইসলাম দুলাল মেম্বার, জাকির মিয়া, সুমন মিয়া, আবদুল মুমিন, দিলোয়ার হোসেন সজীব, জাহেদ মিয়া, জিতু মিয়া, সমর আলী, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা রাসেল আহমদ, এস পি সেবু, জাবেদউদ্দিন, কলিমউদ্দিন, শিব্বির মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আরব খান।
এদিকে একইদিন বিকেলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথে সেচ্ছাসেবকদলের উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাস্টার ফখরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী আলতাবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, মানিক মিয়া, ফয়জুল ইসলাম, রায়হান আহমদ, আশিকুর রহমান রানা, আবদুল হাসিব, ছমির আলী, সুহেল আহমদ, তাজ উদ্দিন আহমেদ কিনু, সেচ্ছাসেবকদল নেতা ওয়ারিছ আলী, লিলু মিয়া, একে ফটিক, গোলাম রব্বানী, শাহাদাত আলী, রিপন মিয়া, যোয়াদ আলী প্রমুখ।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed