Main Menu

ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামি পহেলা ডিসেম্বর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। কলকাতা হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর তৃতীয় আন্তর্জাতিক গন্তব্য। রাজধানী ঢাকা থেকে যাত্রীদের সুবিধা অনুযায়ী সপ্তাহে প্রতিদিন সকাল ১১টা ৪০মিনিটে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং কলকাতায় পৌছাবে স্থানীয় সময় দুপুর ১২টায় এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে ঢাকায় পৌছাবে দুপর ২টায়।
ঢাকা-কলকাতা রুটে ইকোনমি ক্লাসে ওয়ান ওয়ের জন্য সর্বনিন্ম ভাড়া ৫,৯৯৯ টাকা এবং রিটার্ন ৯,৯৯৯ টাকা। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
পার্শ্ববর্তী দেশ ভারতের অন্যতম গন্তব্য কলকাতায় ঢাকা থেকে ১৫৮ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। খুব শীঘ্রই চট্টগ্রাম থেকেও কলকাতায় ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে নানাবিধ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ককে আরো বেগবান করার প্রত্যয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের কলকাতা রুটে ফ্লাইট শুরু করার মধ্য দিয়ে ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী পূর্বের তুলনায় আরো বেশী স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবে।
এখানে উল্লেখ্য যে, ট্যাক্স ও সারচার্জসহ বিজনেস ক্লাসে ওয়ান ওয়ের জন্য সর্বনিন্ম ভাড়া ১৫,৫৩৫ টাকা এবং রিটার্ন ভাড়া ২৫,৫৩৪ টাকা নির্ধারন করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৫ সালে অভ্যন্তরীণ রুটে বেস্ট এয়ারলাইন্স এর স্বীকৃতি অর্জন করেছে। যাত্রা শুরু করার পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার রেকর্ড ৯৮.৭%। মাত্র দু’বছরের অধিক সময়ে প্রায় ১৭,৫০০ ফ্লাইট পরিচালনা করেছে যা বাংলাদেশের এভিয়েশন শিল্পে একটি অনন্য রেকর্ড। বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্সের মধ্যে একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্সের রয়েছে নিজস্ব ক্যাটারিং সুবিধা।
স্বল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর, কুয়ালা লামপুর, ব্যাংকক, গুয়াংজু, দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে দু’টি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফটসহ মোট পাঁচটি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে।
বিদেশ থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা ও হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামে মাত্র ১০ মিনিটে লাগেজ ডেলিভারী দিচ্ছে। যা, ইতিমধ্যে বাংলাদেশের এভিয়েশন শিল্পের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করেছে ইউএস-বাংলা।

Share





Related News

Comments are Closed