সাতক্ষীরায় যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরার পাঁচরকি গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম তরিকুল ইসলাম (৩০)। সে সদর উপজেলার রেউই গ্রামের আমজাদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে পাঁচরকির পূর্বপাড়ার বড়বাগান এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, লাশটির দেহে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। মৃত্যুর পর তাকে নিকটস্থ কোন স্থান থেকে টেনে আনা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশের পাশে একটি মোবাইল ফোন পড়েছিল বলে তিনি জানান। তরিকুল ইসলাম রেউই গ্রামের আমজাদ আলীর ছেলে বলে গ্রামবাসীরা শনাক্ত করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা ঘটনাটি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed