Main Menu

গোয়াইনঘাটে টিলা কাটায় ২জনকে কারাদন্ড

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টিলা কেটে পাথর উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন- গোয়াইনঘাট উপজেলার রসুলপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র গোলাপ মিয়া ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মাকরদী গ্রামের ভূবেন্দ্র সরকারের পুত্র ওমেন্দ্র সরকার।
বুধবার বিকেলে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল এ দন্ডাদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এস আই হারুন, এসআই নুর আলম ও পুর্ব জাফলং ইউপি সদস্য আতাউর রাহমান আতাই।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল জানান, সংগ্রাম বিজিবি ক্যাম্পের দক্ষিণে রসুলপুর নামক স্থান থেকে একটি চক্র টিলা কেটে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক গোলাপ মিয়াকে ৩ মাস ও ওমেন্দ্র সরকারকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed