সিলেটে মহিলার স্বর্ণালঙ্কার ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইকারীরা তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। বুধবার সকালে নগরীর দর্শনদেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দর্শনদেউড়ির ঘূর্ণি আবাসিক এলাকার ১৫নং বাসার মুহিবুর রহমানের স্ত্রী জেসমিন নাহার তার নাতনিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সাথে থাকা সোনার চেইন, চুড়ি এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে, ছিনতাইয়ের পুরো ঘটনা ধরা পরেছে ওই এলাকায় লাগানো সিসি ক্যামেরায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed