Main Menu

বিশ্বনাথে স্বর্ণের দোকানে চুরি : ১২ লাখ টাকার মাল লুঠ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে থানার ১শ গজ দূরে জুয়েলারী দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের পুরানবাজারস্থ মন্নান মার্কেটে শাহজালাল জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার স্বর্ন লুট করে নিয়েছে চোর দল। খবর পেয়ে থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, চুরির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলা সদরের পুরানবাজারে অর্ধদিবস ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীরা।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান মালিক দোকানঘর বন্ধ করে নিজ বাসায় চলে যান। বুধবার সকালে তিনি দোকানঘর খুলতে এসে দেখতে পান দোকানের সাটারের তালা ভাঙা অবস্থায় রয়েছে। দোকান ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন স্বর্ণ রাখার লকার নেই। লকারে থাকা ১৬ ভরি স্বর্ণ, ৬ কেজি রুপা, চায়না মাল ৫০ হাজার টাকা, নগদ ১০ হাজার টাকা চোর দল নিয়ে গেছে।
দোকান মালিক নারায়ন চক্রবর্তি বলেন, দোকানে থাকা প্রায় ১২ লাখ টাকার মালামাল চোরদল নিয়ে গেছে।
উপজেলা সদরের পুরানবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া বলেন, উপজেলা সদরের দোকানঘর চুরির প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
বিশ^নাথ থানার ওসি মনিরুন ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed