২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী বছরের ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বেশ কয়েক বছর থেকে ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হলেও ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজার ছুটি থাকায় ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার।
তিনি বলেন, ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা হবে। ৪ মার্চ সঙ্গীত বিষয়ের এবং ৫ থেকে ১৬ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারির পরীক্ষা নেওয়া হবে।
বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষার সূচিও প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
সূচি অনুযায়ী, গত বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed