Main Menu

সিলেট ওসমানী বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণ জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিট থেকে পরিত্যক্ত অবস্থায় বুধবার সকালে স্বর্ণের ৮০টি বার (যার ওজন ৯ কেজি ৩শ গ্রাম) জব্দ করেছে এয়ারপোর্ট কাস্টমস। সকাল ৬টা ২০ মিনিটে আবুধাবি থেকে ছেড়ে আসা একটি বিমান (বিজি-২২৪) থেকে স্বর্ণের এ চালান উদ্ধার করা হয়।
বিমানের ভেতর সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় এই স্বর্ণ ফেলে রাখা ছিলো বলে জানান ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন। স্বর্ণ উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা বিমানের দু’টি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করেন।
ইমিগ্রেশন সূত্র জানায়, আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ২২৮) বুধবার ভোরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানের ভিতরে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed