Main Menu

সিলেটে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর তারাপুর চা-বাগান এলাকা থেকে বিকাশে মুক্তিপণের টাকা লেনদেনের সময় তাদেরকে আটক করা হয়। একই সাথে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকালে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার ব্যবসায়ী জালালকে দিলোয়ার দিলুর নেতৃত্বে অপহরন করা হয়। অপহরণের পর জালালের স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। জালালকে ফিরে পেতে স্বজনরা তাদের চাহিদা মাফিক ৫০ হাজার টাকা বিকাশে প্রেরণ করে। সিলেট নগরীর তারাপুর চা বাগান এলাকার একটি বিকাশ সেন্টার থেকে সন্ধ্যায় টাকা উত্তোলন করতে যায় নগরীর বাগবাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে সাজন।
এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে। তার দেয়া তথ্যে ভিত্তিতে তারাপুর চা বাগান থেকে অপহৃত জালালকে উদ্ধার করা হয়। ঘটনার মূল হোতা দিলোয়ার পলাতক রয়েছে। পুলিশ দিলোয়ারের পিতা আব্দুস শহীদকে জিজ্ঞাসাবাদের আটক করেছে।
কতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, এ ঘটনায় নগরীর বাগবাড়ির ৩৫৯ নং বাসার মুজিবুর রহমানের পুত্র সাজন (২২) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাও দক্ষিণটুক গ্রামের শহিদ মিয়া কে (৫৫) আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হাজতে রয়েছে।
কতোয়ালী থানার এসআই ফয়েজ জানান, জৈন্তাপুর থেকে এক গরু ব্যবসায়ীকে অপহরণ করে তারাপুর চা বাগানে আটকে রেখে তার স্বজনদের কাছে ‘বিকাশ’র মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তখন তারা টাকা নিতে আসলে পুলিশ কৌশলে তাদের আটক করে।

Share





Related News

Comments are Closed