ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় ফল প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ১২ ও ১৩ আগস্ট লিখিত পরীক্ষা নেয়।
ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটকের মাধ্যমেও এসএমএস করে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৪৬১ জন, স্কুল পর্যায়ে ১৩ হাজার ৮৬৮ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৬৪৪ জনসহ মোট ১৮ হাজার ৯৭৩ জন প্রার্থী পরীক্ষায় পাস করেছেন।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed