ফুলবাড়ীতে মহাসড়কের উপর দোকান-পাট
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-গবিন্দগঞ্জ ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের জায়গা দখল করে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় সরু হয়ে আসছে রাস্তাটি, ফলে বাড়ছে যানজট ও সড়ক দুর্ঘটনা।
সড়ক ও জনপদের কোন নজরদারী না থাকায়, রাস্তা দখল করে একের পর এক দোকান পাট গড়ে উঠছে বাধাহীন ভাবে। তবে সড়ক ও জনপদের কর্মকর্তারা বলছেন, অচিরেই উচ্ছেদ অভিযানে নামবেন তারা, কিন্তু কতদিন পর সেই উচ্ছেদ অভিযান শুরু হবে সেই বিষয়ে কেউ বলতে পারেননি।
দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কটি দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার ফুলবাড়ী শহরের মাঝদিয়ে রাজধানী শহর ঢাকাসহ, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে এই আঞ্চলিক মহাসড়কটি সর্বদা থাকে ব্যস্ত। এই ব্যস্ততম সড়কটির জায়গা দখল করে দোকান পাট-ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় যানজট লেগে থাকে ও প্রায় সময় ঘটে থাকে ছোট বড় সড়ক দুর্ঘটনা।
সড়ক ও জনপদের কয়েক জন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন কয়েক দফা উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত হলেও রাজনৈতিক কারনে তা আর পরিচালনা করা হয়নি, তবে তারা বলেন অল্প সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।
মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার আলী দুলাল বলেন, দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি অনান্য যে কোন মহাসড়কের তুলানায় অনেক ব্যস্ততম একটি সড়ক, এই সড়কটি দিয়ে যে পরিমান যানবহন চলাচল করে, অনেক মহাসড়ক দিয়েও এত পরিমান যানবহন চলাচল করে না।
গত ২০০৭-২০০৮ সালে তথ্যাবাধায়ক সরকারের সময় এই সড়কটি দখল মুক্ত করা হয়েছিল, এরপর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর থেকে পুনরায় সড়কের জায়গা দখল হওয়া শুরু হয়। ২০০৮ সালের পর আজও কোন উচ্ছেদ অভিযান চলেনি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed