Main Menu

বিশ্বনাথ বাজারে মহা শৈল মাছ!

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: মহা শৈল একটি সু-স্বাদু ও দামী মাছ। এক সময় বাজারে ওই মাছ পাওয়া গেলেও দীর্ঘদিন ধরে বিলুপ্ত। অনেকের প্রিয় থাকলেও ওই মাছ বিলুপ্ত হয়ে যাওয়ায় সে মাছ খাওয়া থেকে বঞ্চিত রয়েছেন অনেকই। মহা শৈল মাছ সাধারণত নদী ও হাওরে হয়। বিশেষ করে নেত্রকোনা জেলায় মহা শৈল এর বেশী প্রজনন হয়। নেত্রকোনা জেলায় মহা শৈল এর প্রজনন হওয়ায় সে এলাকা থেকে এখন সিলেটের কিছু এলাকায় ইদানিং মহা শৈল দেখা যাচ্ছে। বুধবার বিশ্বনাথ উপজেলা শহরের নতুনবাজারের মাছ বাজারে প্রায় ২০টি মহা শৈল দেখা গেছে। অনেকে মাছ চিনলেও অনেকেই চিনতে ভুল করেন। যারা মহা শৈল চিনেছেন তার ঠিকই মাছ ক্রয় করতে ভুল করেননি।
এব্যাপারে জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক বেলাল আহমদ ইমরান বলেন, মহা শৈল একটি সু-স্বাদু ও দামী মাছ। ওই মাছটি এক সময় বাজারে বেশী পাওয়া গেলেও বর্তমানে পাওয়া যায়না। তিনি বলেন, মাছের প্রজনন বৃদ্ধি হওয়ায় মহা শৈল এখন বাজারে পাওয়া যাচ্ছে।
বিশ্বনাথ উপজেলা মৎস্য অফিসার মো. সফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, মহা শৈল মাছ সব জায়গায় হয় না। মহা শৈল মাছ এরিয়া ভিত্তিক। এই মাছ সব জায়গায় হয় না। সাধারণত মহা শৈল নেত্রকোনা জেলায় বেশী পাওয়া যায়। প্রজনন বৃদ্ধি হওয়ার ফলে সিলেটের কিছু বাজারে মহা শৈল বর্তমানে কম হলেও পাওয়া যাচ্ছে।

Share





Related News

Comments are Closed