কানাইঘাটে গরুর মাংসে আল্লাহু লেখা
শিহাব আল মামুন, কানাইঘাট থেকে: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে গরুর মাংস রান্নার সময় পৃথক কয়েকটি মাংসের টুকরার মধ্যে আরবি ভাষায় আল্লাহু নাম লেখা পাওয়া গেছে। উপজেলার গাছবাড়ীর লামা দলই কান্দি গ্রামের শামসুল হক’র বাড়িতে গরুর মাংস রান্নার সময় মাংসের মধ্যে আল্লাহু লেখা পাওয়া যায়। রোববার রাতে এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মাংসে আল্লাহু নাম লেখা দেখতে আশ পাশের উৎসুক মানুষ ছুটে আসেন ওই বাড়িতে।
পরিবারের লোকজন জানান, পবিত্র কোরবানীর ঈদে ফ্রিজে রাখা গরুর মাংস রোববার রাতে পরিবারের সদস্যরা কষিয়ে নেওয়ার পর তাতে পানি দিয়ে রান্না শুরু করেন। এ সময় মাংসে দেওয়া পানিতে অন্য মাংসের টুকরাগুলো ডুবে থাকলেও চার টুকরা মাংস পানির উপরে ভেসে উঠে। এ সময় মাংসের টুকরো ৪টি একটি প্লেটে তুলে তাতে আল্লাহু লেখা দেখতে পান।
পরে আরবি জানা অনেকেই আরবীতে আল্লাহু লেখা শনাক্ত করেন। মাংসের টুকরো দেখার জন্য উৎসুক মানুষের সংখ্যা বেড়েই চলেছে। তারা জানান এটি আল্লাহর কুদরতী ছাড়া অন্য কিছু হতে পারে না।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed