দক্ষিণ সুরমায় ব্যবসায়ীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও সচেতন মহলের উদ্যোগে কাঠ ব্যবসায়ী কবির, রিপন, খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে। রোববার বিকালে চন্ডিপুলস্থ দক্ষিণ সুরমা কলেজের সামনে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, মামলায় ভাংচুর লুটপাটের অভিযোগ কাল্পনিক। পাওনা টাকার বিরোধ নিয়ে তিনজন কাঠ ব্যবসায়ীকে মামলায় জড়ানো হয়েছে। বক্তারা অবিলম্বের মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন গত ১০ অক্টোবর রেল ষ্টেশনস্থ মারুফ কাঠ হাউজের স্বত্ত¡াধিকারী আব্দুল মজিদ মিয়ার পাওয়া টাকা চাইতে সুমন এন্ড লিমন কাঠ হাউজের স্বত্ত¡াধিকারী গিয়াস উদ্দিনের দোকানে যান। মধ্যস্থতাকারী কবির, রিপন ও খোকনের সাথে উক্ত ঘটনা নিয়ে কথা কাটাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ভাংচুর, ছিনতাই ও লুটপাটের মামলা দায়ের করেন গিয়াস উদ্দিন যা সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান তারা। এই ঘটনাটি তদন্ত করে মিথ্যা মামলা থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃক পক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, সমিতির উপদেষ্টা আব্দুস শুকুর, মোল্লারগাঁও ইউনিয়নের দূর্নীতি দমন কমিশনের সহ সভাপতি ওসমান মিয়া, কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক জয়েন্ট সেক্রেটারী জুয়েল আহমদ, এমদাদ মিয়া, সহ সাংগঠনিক আব্দুল মজিদ, এনামুল হক বাদশা, জুয়েল, রাজু, নুর উদ্দিন, আইনুলহক, রিপন, নাজির, নাছির, সিব্বির মিয়া, ময়নুল মিয়া, আব্দুল কুদ্দুছ, আলা উদ্দিন, আব্দুস সবুর, জায়েদ মিয়া, আজাহার উদ্দিন সুমন, জামাল উদ্দিন, বাচ্চু মিয়া, জয়, ওলিউর রহমান ওলি, বেলাল আহমদ, রহিম, মিলাদ, কায়েছ মিয়া, লুৎফুর, বশির, সুলতান, সামছুল, ফয়েজ আহমদ, কামাল, জাবেদ মেম্বার, ইদু মিয়া প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed